দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উন্নয়ন কার্যক্রমে প্রতিবন্ধী শিশু ও যুবদের অর্থবহ অন্তর্ভুক্তি নিশ্চিত করতে কমিউনিটি ভিত্তিক পুনর্বাসন বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট অংশীজনেরা।
বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ”উন্নয়ন কার্যক্রমে প্রতিবন্ধী শিশু ও যুবদের অর্থবহ অন্তর্ভুক্তিতে কমিউনিটিভিত্তিক পুনর্বাসন (সিবিআর)’ শীর্ষক এক কর্মশালায় এসব কথা বলেন তারা।
দাতা সংস্থা লিলিয়ান ফন্ডস এর সহযোগিতায় সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এবং সেন্টার ফর ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (সিরডাপ) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
আসন্ন আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবসকে সামনে রেখে আয়োজিত এই কর্মশালায় অন্তর্ভুক্তিমূলক গ্রামীণ উন্নয়নকে উৎসাহিত করার বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন বক্তারা।
কৃষিখাত থেকে শুরু করে রপ্তানীখাত পর্যন্ত সব ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভূক্ত করার দাবি জানিয়ে নিজেদের বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরেন অনুষ্ঠানে অংশ নেয়া প্রতিবন্ধী ব্যক্তিরা।
পাশাপাশি বাংলাদেশে সিবিআর এবং প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তির বিভিন্ন দিক নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন উন্নয়নকর্মীরা। এসময় সিরডাপের সদস্যভুক্ত দেশগুলোতে সিবিআর পদ্ধতির বাস্তবায়ন জোরদার করার জন্য ১০ দফা সুপারিশ তুলে ধরেন সিডিড ‘র কর্মকর্তারা।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরডাপের মহাপরিচালক ড. পি. চন্দ্র শেখর এবং সভাপতিত্ব করেন সিডিডির নির্বাহী পরিচালক নাজমুল বারী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাইকা’র স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আকিরা মুনাকাতা, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যুগ্ম পরিচালক ফারুক জোয়ারদারসহ আরও অনেকে।
কে